বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

৮ ঘণ্টার কম ঘুমালে বিপদ!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:32 pm, রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

sleepসিএনআই নিউজ : অনেকেই আছেন, যারা কাজের মধ্যে ডুবে থাকতে গিয়ে রাতে দেরিতে ঘুমাতে যান। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে ছুট দেন কর্মক্ষেত্রে। এসব কারণে নিয়মিতভাবে কম ঘুমান তারা। এরপরও শরীরের সব কিছু ঠিক আছে বলে মনে করেন। ভাবছেন, পুরোপুরি সুস্থ আছেন! তাহলে ভুল করছেন। কারণ কাজের চাপ ও কম ঘুমানোর ফলে ভেতরে ভেতরে আপনি জটিল অসুখের শিকার হতে পারেন।

যারা অফিস ছুটির পরও মগজে ফাইল নিয়ে বাড়ি ফেরেন ও কম ঘুমান তাদের সতর্ক করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, দিনে ৮ ঘণ্টার কম ঘুম আপনাকে ডিপ্রেসন ও অ্যাংজাইটির দিকে ঠেলে দিতে পারে। শুধু তাই নয় নিয়মিত ঘুমে ব্যাঘাত, আপনার মনঃসংযোগ ক্ষমতা কমিয়ে দিতে পারে। যারা দিনে ৯ ঘণ্টা কাজ করেন, তাদের অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে।

বিনগামটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেরেডিথ কোলের দাবি, সাধারণত মানুষের একটা প্রবণতা হল কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করে যাওয়া। এর মধ্যে কিছু নেগেটিভ চিন্তাও থাকে। এইসব চিন্তা অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো জটিল সমস্যা ডেকে আনতে পারে।

সায়েন্স ডাইরেক্ট জার্নালে প্রকাশিত ওই গবেষণা অনুযায়ী, সময় ও প্রয়োজন মতো ঘুম মানুষের নেগেটিভ চিন্তাভাবনা অনেকটা কমিয়ে দেয়। এ কারণেই কেউ ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকার হয়ে মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে গেলে, তারা প্রধানত ঘুমাতে যাওয়ার সময় ও ঘুমের সময় বেঁধে দেন।

 

 

 

 

 

 

আঁখি আক্তার/সিএনআই নিউজ/৭২৮

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com