বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

পাঁচ মিনিট খালি পায়ে হাঁটলে যেসব পরিবর্তন আসে শরীরে!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:52 am, বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

balaসিএনআই নিউজ : সকালে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে ব্যায়াম করার সময় কিছুক্ষণ ঘাসের উপর দিয়ে হাঁটতে বা দৌড়ানোর চেষ্টা করুন। বিশেষত ঘাসের ওপর দিয়ে খালি পায়ে কিছুক্ষণ হেঁটে নিন। কারণ খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটলে দেহের উপকার হয় এবং শরীর ও মন দুটোই ভালো থাকে। তাছাড়া ওজন কমাতে ও সুস্থ থাকতে হাঁটা সবচাইতে ভালো শরীরচর্চা। ঘাসের উপর হাঁটার সুফলগুলো জেনে নিন এক নজরে-

১. পা সুস্থ রাখে:
খালি পায়ে হাঁটতে পারলে পায়ের জন্য খুব ভালো ব্যায়াম হয়। এরফলে পায়ে শক্তি বৃদ্ধি পায়, পেশী মজবুত হয়, পায়ের রগ ও লিগামেন্টস, পায়ের গোড়ালি এবং পায়ের পাতা শক্তি বৃদ্ধি পায়। খালি পায়ে ঘাসে হাঁটলে কোনো কোনো আঘাত নিরাময় হয়, হাঁটুর সমস্যা ভালো হয়, পিঠের সমস্যাও ভালো হয়ে যায়।

২. শরীরের ভারসাম্য রক্ষা পায়:
জুতা পায়ে সবসময় হাঁটলে দেহের ভারসাম্য নষ্ট হয়। যদি খালি পায়ে হাঁটা হয় তবে পায়ের পেশি ভালোমতো কাজ করে এবং দেহের ভারসাম্য রক্ষা হয়।এটি দেহের অঙ্গ বিন্যাসকে সঠিক রাখতেও সাহায্য করে।

৩. অন্যান্য অঙ্গ পতঙ্গ ভালো রাখে:
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খালি পায়ে হাঁটলে পায়ের পাতা, শিরা-উপশিরা, গোড়ালি ইত্যাদি অঙ্গের শক্তি বৃদ্ধি পায়। ক্রনিক পেশির ব্যথা এবং জয়েন্টে ব্যথা কমে। হাঁটুর ব্যথা কমাতেও সাহায্য করে খালি পায়ে হাঁটা।

৪. পেশির শক্তি বাড়ায়:
নিয়মিত খালি পায়ে হাঁটলে পেশির শক্তি বৃদ্ধি পায়। প্রথমে হাঁটতে গিয়ে একটু অস্বস্তি অনুভব হলেও কয়েকদিন এভাবে হাঁটলে পেশিগুলো ভালোভাবে কাজ করে এবং পেশির শক্তি বাড়তে থাকে।

৫. মানসিক চাপ দূর হয়:
অনেকেই মনে করেন পৃথিবীর মাটি- যেখানে ঘাস, লতাগুল্ম ইত্যাদি থাকে সেগুলোর স্পর্শ যদি পায়ের পাতা পায় তাহলে মন চনমনে হয়। তবে আমরা জুতা পায়ে হেঁটে এই অনুভূতি থেকে নিজেদের বিছিন্ন করে ফেলি। খালি পায়ে হাঁটলে প্রকৃতির অফুরান প্রাণশক্তি আপনাকেও স্পর্শ করতে পারে এবং এতে আপনার মানসিক চাপ কিছুটা হলেও দূর হবে। তবে এসব উপকার পেতে অনেকক্ষণ খালি পায়ে হাঁটার দরকার নেই, কেবল নিয়মিত পাঁচ মিনিট হাঁটলেই হবে। তাই যদি সম্ভব হয়, নিয়ম করে খালি পায়ে হাঁটুন, মাত্র পাঁচ মিনিট।

 

 

 

 
শাহানাজ আক্তার/ সিএনআই নিউজ/০৩৮৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com