বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

রোগ প্রতিরোধে কাজুবাদাম শারীরিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:31 am, রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

badamসিএনআই নিউজ : কাজুবাদাম শারীরিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। নিউট্রিশন রিসার্চ জার্নালে সম্প্রতি এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১৪ গ্রাম কাজুবাদাম খেলে শরীর রোগে আক্রান্ত হওয়া থেকে মুক্ত থাকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালিসা বার্নস এ বিষয়ে বলেন, কাজুবাদামে রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন, অপরিহার্য চর্বিসমৃদ্ধ অম্ল,  ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম। যা সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গবেষণাটি ১৪ সপ্তাহ ধরে চালানো হয়। এতে ২৯ জোড়া বাবা-মা ও শিশুদের কাজুবাদাম খেতে দেয়া হয়। অধিকাংশ প্রাপ্ত বয়স্করাই ছিলেন মা। তাদের গড় বয়স ৩৫। অার শিশুদের বয়স ছিল ছয় থেকে তিন বছরের মধ্যে।
শিশুদের প্রতিদিন ১৪ গ্রাম কাজুবাদামের মাখন আর বাবা-মাদের প্রতিদিন ১৪ গ্রাম কাজুবাদাম খেতে বলা হয়েছিল।
গবেষণা ফলাফলে দেখা যায়, ওই সময়ে কাজুবাদাম খাওয়া বাবা-মা ও শিশুদের শরীরে উল্ল্যেখযোগ্য হারে উদ্ভিজ্জ প্রোটিন, অপরিহার্য চর্বিসমৃদ্ধ অম্ল,  ভিটামিন ই এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেড়েছে। ফলে দেহে পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে। এতে তাদের শরীর সুস্থ থেকেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com