
সিএনআই নিউজ : খাবার থেকে পাওয়া পুষ্টি শরীর যেমন শক্তি যোগায় তেমনি আমাদের রাখে সতেজ। কিছু খাবারের পুষ্টিগুণ ত্বক রাখতে পারে সজীব। পুষ্টিবিজ্ঞানে প্রতিষ্ঠিত এরকম কয়েকটি খাবারের নাম এখানে দেওয়া হল যা খেলে শুষ্ক ও মলিন ত্বক করবে উজ্জ্বল।
কমলা: ভিটামিন সি সমৃদ্ধ এই ফল ত্বকের বলিরেখা পড়ার গতি ধীর করতে অত্যাবশ্যক উপাদান হিসেবে কাজ করে।
আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’য়ে প্রকাশিত গবেষণা থেকে জানা যায়, যারা নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন- কমলা খায় তাদের তুলনামূলক কম বলিরেখা পড়ে।
চিয়া বীজ: এটা ওমেগা-সিক্স সমৃদ্ধ যা বয়সের ছাপ কমিয়ে ত্বক পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।
কাঠবাদাম: কাঠবাদামে উল্ল্যেখযোগ্য পরিমাণে ভিটামিন ই থাকে যা কোষের মেম্ব্রেইন বা ঝিল্লির ক্ষতির হাত থেকে রক্ষা করে। এতে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বকে পুষ্টি ও আর্দ্রতা যোগায়। তাই ত্বক ভালো রাখতে প্রতিদিন একমুঠ কাঠবাদাম খান।
রসুন: রসুন সালফারের ভালো উৎস, যা কোষে পুষ্টি ও খনিজ সরবারহ করতে অত্যাবশ্যক উপাদান হিসেবে কাজ করে। এছাড়াও এটা ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয় পূরণ ও নিরাময় করতে সাহায্য করে।
কলা: কলা ভিটামিন সি ও বি-সিক্স’য়ের ভালো উৎস যা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে। এই ফল ত্বক প্রাকৃতিকভাবে আর্দ্র রাখতে এবং ত্বকের শুষ্কতা দূর করে।
জাহিদুল ইসলাম অনিক/সিএনআই নিউজ/৩৫৭৭