শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

বিএনপি’র প্রস্তাব বাস্তব সম্মত না : বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:54 pm, শনিবার, ৫ আগস্ট, ২০১৭

mp.01সিএনআই নিউজ :
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতো প্রস্তাবই দিক না কেন, তাদের কোন প্রস্তাব বাস্তব সম্মত নয়। তারা নির্বাচনকে হয় বানচাল করতে চায়, তা না হলে বির্তকিত করার চেষ্টা করেছে। কিন্তু সেটা তারা করতে পারবে না।
আজ শনিবার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধনের পর সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তোফায়েল আহমেদ বলেন, “সহায়ক সরকার বলে দুনিয়ার কোথায়ও কোন সংবিধানে নেই। ২০১৪ সনের ৫ জানুয়ারি তারা নির্বাচন না এসে ভুল করেছে। তার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে অংশ নিবে। তার কোন বিকল্প নেই।”
সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, “সংসদ বহাল থাকবে, যার সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন করবে নির্বাচন কমিশন।”
এর আগে উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে উদ্বোধক হিসাবে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ভোটের জন্য নয়, উন্নয়ন করছেন দেশের মানুষের জন্য। যার ধারাবাহিকতায় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় উন্নয়ন কাজ দেখতে এখানে আসা তার।
এলজিআরডি মন্ত্রী আরো বলেন, এই চরফ্যাশরনে যে উন্নয়ন হয়েছে তা দুই’শ বছরেও বিএনপি করতে পারবে না। বিএনপি বলে, আওয়ামী লীগ ভোটে হারবে ৫০টি আসনও পাবে না। তারা ত্রিশটি আসন পাবে কিনা দেখার বিষয়।
চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলা চোরম্যান জয়নাল আবেদিন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লা আল ইসলাম জ্যাকব, হাবিবে মিল্লাত মুন্না এমপি, এলজিআরডি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ।
এছাড়াও মন্ত্রীরা ভোলার লালমোহন ও ভোলা সদর উপজেলার বাংলাবাজারে পৃথক ২টি জনসভায় বক্তব্য রাখেন।
সাবি¦র/সিএনআই নিউজ/৫৩৯

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com