শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

মিথ্যা জন্ম দিন পালন না করলে সংলাপ হতে পারে : সেতুমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:29 am, বুধবার, ২ আগস্ট, ২০১৭

obaidur-gazipurসিএনআই নিউজ :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টে যদি বেগম খালেদা জিয়া কেক কেটে মিথ্যা জন্মদিন পালন না করেন তাহলে সংলাপ হতে পারে।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বাহালুল মজনুন চুন্নুর সভাপতিত্বে সভায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, যারা সংলাপের পরামর্শ দেন, তারা বেগম খালেদা জিয়াকে জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে, জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে বলুন। ক্ষমা চেয়ে ১৫ই আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন না করার প্রতিশ্রুতি দিলে বিএনপির সাথে আলোচনায় বসার পরিবেশ তৈরি হবে।
তিনি বলেন, বিএনপি যত দুর্বল ও সংকুচিত হচ্ছে, তাদের মুখের বিষ ততো বাড়ছে। বিএনপি হিটলারের চেয়েও খারাপ, হিটলারের প্রেতাত্মা।
সাব্বির/সিএনআই নিউজ/৪৬৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com