শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার আহবান মুক্তিযুদ্ধ মন্ত্রীর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:45 pm, মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

mpসিএনআই নিউজ :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকে ভোটদিয়ে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানিয়েছেন।
দেশ স্বাধীন হওয়া পর থেকে বর্তমান সময় পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতায় এসেছে, তাদের চেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সবচেয়ে বেশি উন্নয়ন করেছে বলেও তিনি জানান।
আজ দুপুরে নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে উল্লেখ করে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, এ বছরের মধ্যেই দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। যেখানে বিদ্যুৎ পৌঁছানো সমস্যা হবে না, সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম গোলাম কবীর, ডেপুটি কমান্ডার এডভোকেট এস এ মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর প্রমুখ।
গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ১ কোটি ৫২ লক্ষ ৮ হাজার টাকা ব্যয়ে নড়াইল শহরের রুপগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের ৮.২৫ শতাংশ জমির ওপর তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী পরে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনেরও উদ্বোধন করেন।
সাব্বির/সিএনআই নিউজ/৪২২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com