শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:46 pm, সোমবার, ৩১ জুলাই, ২০১৭

Election-Commission-in-Bangladesh- ecসিএনআই নিউজ :
বাংলাদেশ আওয়ামী লীগ আজ নির্বাচন কমিশনে (ইসি) দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া হয়।
সভাপতি মন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক এমপির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে দলের ২০১৬ সালের বার্ষিক আয়-ব্যয়ের এই হিসাব জমা দেয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি ও উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
পরে ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের তহবিলের বড় একটি অংশ ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রাখা হয়েছে। বাকি একটি অংশ নিয়মিত ব্যয়ের জন্য রাখা হয়। এ বছর ব্যাংকে আমানত রেখে লাভ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।
আওয়ামী লীগের ব্যাংক একাউন্টে বর্তমানে ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা জমা রয়েছে।
২০১৬ সালে তাদের আয় হয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। এ বছরে দলের তহবিলে অতিরিক্ত রয়েছে ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা।
দলের আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, সহ-সম্পাদক, কেন্দ্রীয় উপ-কমিটি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, উপ-নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি, অনুদান এবং ব্যাংক থেকে প্রাপ্ত অর্থ।
ব্যয়ের খাত হিসেবে দেখানো হয়েছে, কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন ও অন্যান্য খরচ, কেন্দ্রীয় জনসভা, নির্বাচনী অফিস ব্যয়, পত্রিকা প্রকাশনা ও ত্রাণ কার্যক্রম।

সাবি¦র/সিএনআই নিউজ/৪০৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com