
লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট শহরের পলাশী হোটেলের সামনে ১০ পিচ ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ ২ মাদক সেবীকে আটক করেছে পুলিশ। আটক মাদক সেবীরা হচ্ছে, শহরের জেলা পরিষদ মোড়ের মারুফ হোসেন ও সাপ্টীবাড়ী এলাকার সোহাগ। সদর থানার (ওসি তদন্ত) উদয় কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে জানান সদর থানার ওসি রফিকুল ইসলাম। রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে থানায় রাখা হয়েছে।