বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ঘরোয়া ডাবল জিতলো বায়ার্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:29 am, রবিবার, ২২ মে, ২০১৬
Munich-bg20160522102250ঢাকা: জার্মান বুন্দেসলিগার পর ঘরোয়া দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা ডিএফবি পোকালের ট্রফিও জিতলো বায়ার্ন মিউনিখ। বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় বায়ার্ন।

এ জয়ের ফলে রেকর্ড ১৮তম ডিএফবি পোকাল ট্রফি জিতলো বায়ার্না। আর কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়লেন পেপ গার্দিওলা।

শনিবার রাতে ফাইনাল ম্যাচে বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়নে মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচের নির্ধারিত সময়ে কোন গোল না হলে অতিরিক্ত সময়ে ম্যাচটি গড়ায়। কিন্তু সে সময়ও দু’দল কোন গোলের দেখা না পেলে রেফারি টাইব্রেকারের বাঁশি বাজান।

টাইব্রেকারে বায়ার্নের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার দুটি শট সেভ করে জয়ের নায়ক বনে যান। তিনি এসভান বেন্ডার ও সোকরাটিসের শটটি ঠেকিয়ে দেন। তবে বাভারিয়ানদের হয়ে হোসহুয়া কিমিছ মিস করলেও শেষ শটে দগলাস কস্তা গোল করলেও জয় নিশ্চিত জয় বায়ার্নের।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com