বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ম্যানইউ’র ঘরে এফএ কাপের শিরোপা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:11 am, রবিবার, ২২ মে, ২০১৬
manU-bg20160522100629ঢাকা: সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে বাজে ফলাফল আসলেও অবশেষে এফএ কাপের শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জিতে ট্রফি উৎসব করে দলটি। ম্যাচটি ১-১ গোলে সমতা থাকার পর হেসে লিনগার্ডের অতিরিক্ত সময়ের শটে জয় নিশ্চিত করে লুইস ফন গালের শিষ্যারা।

শনিবার রাতে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে নামে ম্যানইউ ও ক্রিস্টাল। তবে আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও ম্যাচের প্রথমার্ধ দু’দলই কোন গোলের দেখা পায়নি।

খেলার দ্বিতীয়র্ধে অবশ্য দু’দলই আক্রমণের ধার বাড়ায়। ফলে ম্যাচের ৭৮ মিনিটে ক্রিস্টাল ফুটবলার জেসন পানচেওন গোল করে দলকে এগিয়ে নেন। হারের শঙ্কা জাগে রেড ডেভিলস শিবিরে। তবে তিন মিনিট পরেই মারোনে ফেলাইনির সহায়তায় দলের সমতা আনেন হুয়ান মাতা।

ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকলে রেফারি আরও অতিরিক্ত ৩০ মিনিট যোগ করেন। তবে খেলার ১০৫ মিনিটে আগেই হলুদ কার্ড দেখা ক্রিস স্মলিং দ্বিতীয়বার ফাউল করলে লাল কার্ড দেখেন। আর ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ।

কিন্তু ১০ জনের দলেও দমে যায়নি ম্যানইউ। উল্টো ম্যাচের ১১০ মিনিটে লিনগার্ড দুর্দান্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফন গাল শিষ্যরা। আর এ মৌসুমে অন্তত একটি শিরোপা ঘরে তোলে ওয়েন ‍রুনিরা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com