বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘অসময়ে’ ফিনিশার রূপে ‘ধোনি, শেষ ওভারে জিতলো পুনে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:06 pm, শনিবার, ২১ মে, ২০১৬
Rising-Pune-Supergiants-bg20160521202944ঢাকা: কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির পুনে সুপারজায়ান্টস। ‘বড্ড দেরিতে’ ফিনিশার রূপে আবির্ভূত ধোনির শেষ ওভারের ঝড়ে ৪ উইকেটের জয় পায় পুনে। পয়েন্ট টেবিলে সাত নম্বরে থাকা পুনের ১৪ ম্যাচে এটি পঞ্চম জয়। আর পাঞ্জাবের ১৪ ম্যাচ শেষে সঙ্গী ১০টি পরাজয়।

বিশাখাপত্তমে আইপিএলের ৫৩তম ম্যাচে মাঠে নামে পুনে আর পাঞ্জাব। আগে ব্যাট করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। বিশাল টার্গেট পাড়ি দিতে পুনে ৬ উইকেট হারালেও শেষ ওভারে ধোনির বিশাল তিনটি ছক্কা আর একটি চারের সাহায্যে জয় নিয়ে মাঠ ছাড়ে।

পাঞ্জাবের হয়ে ওপেনার হাশিম আমলা ৩০ ও মুরালি বিজয় ৫৯ রান করেন। ইনিংস সর্বোচ্চ রান করতে পাঞ্জাবের দলপতি বিজয় ৪১ বলে চারটি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারি হাঁকান।

এছাড়া, গুরকিরাত সিং ৩০ বলে তিনটি করে চার ও ছক্কায় করেন ৫১ রান। ডেভিড মিলার পেরেন মাত্র ৭ রান করে।

পুনের হয়ে ৪ ওভারে ৩৪ রান খরচ করে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন রবীচন্দ্রন অশ্বিন।

১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পুনের ওপেনার আজিঙ্কা রাহানে ১৯ আর উসমান খাজা ৩০ রান করে বিদায় নেন। জর্জ বেইলির ব্যাট থেকে আসে ৯ রান। সৌরভ তিওয়ারি করেন ১৭ রান।

দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন ধোনি। পুনের এই দলপতি ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত থাকেন। ৩২ বলে চারটি চার আর পাঁচটি ছক্কা হাঁকান তিনি। ২৩ রান করেন থিসারা পেরেরা।

জয়ের জন্য পুনের শেষ ওভারে প্রয়োজন ছিল ২৩ রান। আকসার প্যাটেলের করা শেষ ওভারের প্রথম বলে কোনো রান নিতে পারেননি ধোনি। পরের বলটি ওয়াইড হয়। ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ধোনি। তৃতীয় বলে কোনো রান না নিলেও চতুর্থ বলে পুনের দলপতির ব্যাট থেকে একটি চার আসে। পঞ্চম বলে আবারো ছক্কা হাঁকান ধোনি। জয়ের জন্য শেষ বলে একটি ছক্কার দরকার ছিল পুনের। দলকে জেতাতে ধোনি সেটিই সম্ভব করেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com