বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

আবারও নারী ঝামেলায় ক্রিস গেইল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:48 pm, শনিবার, ২১ মে, ২০১৬
Chris-Gayle-bg20160521144254ঢাকা: আবারও নারী বিষয়ক ঝামেলায় জড়িয়ে পড়ছেন ক্রিস গেইল। সবশেষ এক নারী সাংবাদিককে কু-মন্তব্য করায় ফের শিরোনামে আসলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টির আসর বিগ ব্যাশে এক নারী সাংবাদিককে সরাসরি বাজে মন্তব্য করায় ১০ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয় গেইলকে। মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে খেলা চলাকালীন নারী সাংবাদিক মেল ম্যাকলঘলিনকে ডিনারের প্রস্তাব করেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন ‘ডোন্ট ব্লাশ বেবি’(লজ্জা পেও না)।

সম্প্রতি প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হন গেইল। মেয়ের নামও রাখেন ‘ব্লাশ’।

ঐ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শিরোনামে চলে এলেন গেইল। অভিযোগ উঠেছে দ্য টাইমস ম্যাগাজিনের নারী সাংবাদিক শার্লোট এডওয়ার্ডসের সঙ্গে সাক্ষা‍ৎকারের সময় অরুচিকর কথা বলেছেন গেইল।

গেইল পুরো ব্যাপারটিকে ‘মজা’ হিসেবে চালিয়ে দিলেও বিষয়টি সবাইকে জানিয়ে দিয়েছেন ওই নারী সাংবাদিক। তিনি গেইলের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘গেইল আমাকে জিজ্ঞেস করেন যে আমার সঙ্গে কতজন কৃষ্ণাঙ্গ পুরুষের সম্পর্ক রয়েছে। আমি কোনো উত্তর না দিলে তিনি ফের বলেন, এ ব্যাপারগুলোয় জ্যামাইকান নারীরা বেশ খোলামেলা।’

গেইলের বিরুদ্ধে আরও অভিযোগ করে নারী সাংবাদিক জানান, ‘গেইল আমাকে আরও বলেছেন আমার চুলের রং কোথা থেকে করিয়েছি।’

সাক্ষাৎকার শেষে গেইল আরও বলেন, ‘মেয়েদের সব সময় ছেলেদের প্রতি অনুগত থাকা উচিৎ। যখন সে ঘরে আসবে, টেবিলে তখন তার খাবার রাখা থাকবে। তুমি বিশ্বাস না হলে তোমার পুরুষ সঙ্গীকে জিজ্ঞেস করো।’

একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়া গেইল অবশ্য মাঠের পারর্ফমে সবার ওপরেই রয়েছেন। পুরো বিশ্বব্যাপি টি-২০ টুর্নামেন্টে অংশ নেওয়া এ তারকা এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭টি সেঞ্চুরি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com