বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

আইপিএলে বেগুনী টুপি মাথায় উঠছে মুস্তাফিজের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:49 pm, বুধবার, ১১ মে, ২০১৬

প্রথমবারের মতো বিদেশি লিগ হিসেবে আইপিএলে খেলতে যান মুস্তাফিজুর রহমান। ঢাকার ছাড়ার পরই তাকে নিয়ে কথা বলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জানান, সানরাইজার্স হায়দরাবাদের সব ম্যাচ খেলার সুযোগ পেলে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হবেন মুস্তাফিজুর রহমান। সম্ভাবত সে কথাই সত্যি হতে চলেছে।

ভারতের জমজমাট আসরটিতে রীতিমতো আলো ছড়িয়ে হায়দরাবাদের নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। কোনো অঘটন না ঘটলে হয়তো শেষ পর্যন্ত হায়দরাবাদের সেরা এগারোতে থাকবেন তিনি। এ পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৩ উইকেট পকেটে পুরেছেন বাংলাদেশের কাটার বয়।

যদিও সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মুস্তাফিজের অবস্থান পঞ্চম। তবে এক উইকেট বেশি নিয়ে শীর্ষে রয়েছেন আন্দ্রে রাসেল। শেন ওয়াটসন, ভুবনেশ্বর কুমার, ম্যাকক্লেনেঘান ১৪টি করে উইকেট নিয়ে রয়েছেন যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে।

এভাবে খেলে যেতে পারলে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে বেগুনী টুপি মাথায় উঠছে মুস্তাফিজের। ভারতীয় মিডিয়ার দাবি এমনই। এ ছাড়া আইপিএল নাইনে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কমলা টুপি উঠতে পারে বিরাট কোহলির মাথায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ৯ ম্যাচে দুটি সেঞ্চুরির সাহায্যে করেছেন ৫৬১ রান।

ডেভিড ওয়ার্নার রয়েছেন ঠিক পরের স্থানে। হায়দরাবাদের অধিনায়ক করেছেন ৪৭৯ রান। এর পরের অবস্থানগুলো যথাক্রমে পুনের আজিঙ্কা রাহানে (৪১৭), কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর (৩৯৮) ও মুম্বাইয়ের রোহিত শর্মার (৩৮৮) দখলে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com