সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ, ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্র নিহত রাজবাড়ীতে টাপেন্টাডলসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ

সিইসির ভূমিকা ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়: রিজভী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:36 pm, রবিবার, ৮ মে, ২০১৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি)বক্তব্য ও কর্মকাণ্ড একেবারে ভাঁড়ের পর্যায়ে চলে গেছে। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। পাশাপাশি আসন্ন রমজান মাসে বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকার আশঙ্কা করেন তিনি।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন শেষে গতকাল শনিবার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেছিলেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির যেসব ঘটনা ঘটেছে, তাতে মনে হয় না নির্বাচন কমিশন পিছিয়ে পড়েছে।

সিইসির বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘কাজী রকিবউদ্দিন দেশে উচ্চ কর্মকর্তা ছিলেন, নিশ্চয়ই মেধাবী ছিলেন, আর সেই কারণে সিভিল সার্ভিসে তিনি উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এখন তার বক্তব্য ও কর্মকাণ্ড একেবারেই ভাঁড়ের পর্যায়ে উপনীত হয়েছে। নির্বাচনী ব্যবস্থার বিকৃত স্বাস্থ্য বর্ধনে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে কালিমালিপ্ত কলঙ্কিত অধ্যায় হিসেবেই বিবেচিত হবে।’

রিজভী বলেন, গতকাল নির্বাচনের দিনই ৮ জনের মৃত্যু হয়েছে। সিইসি যে বক্তব্য দিয়েছেন তা কোনো সুস্থ বোধসম্পন্ন মানুষের পক্ষে বলা সম্ভব কি না, তা দেশবাসীর কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইউপি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ৭৯ জন মানুষের প্রাণ ঝরে গেছে। অথচ রকিবউদ্দিন সাহেব এটাকে পানিভাত মনে করছেন।

রিজভী দাবি করেন, রমজানের আগে গতকাল একদিনেই রসুনের দাম প্রতি কেজিতে বেড়েছে ৭০ টাকা। ছোলার দাম বেড়েছে দ্বিগুণ, পেঁয়াজসহ শাকসবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। ক্ষমতাসীন দলের লোকেরাই এসব কৃষিপণ্য বাজার ‘অশুভ সিন্ডিকেশনের’ সঙ্গে জড়িত।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com