সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ, ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্র নিহত রাজবাড়ীতে টাপেন্টাডলসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান: ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু

ছাত্রলীগ নেতা রনি কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:32 pm, রবিবার, ৮ মে, ২০১৬
চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে আটক নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করেছে হাটহাজারী থানা পুলিশ।
1462687767হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রায়ের কপি থানায় এসে পৌঁছলে রনিকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন, নুরুল আজিম রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে এই মামলাটিও চলবে।
এর আগে শনিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রনিসহ নয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়।
পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রনিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেয়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com