সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলিংটনে টেস্ট নিয়ে আক্ষেপ ঝাড়লেন শুবমান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী কাজীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই  হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে

ক্যান্সারের চিকিৎসাসেবা চালু করবে সিটি করপোরেশন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:00 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্য বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।cmch-290x160

শুক্রবার সকালে নগরীর রেডিসন ব্লু চিটাগং বে-ভিউতে অনুষ্ঠিত ক্যান্সার বিষয়ক এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান মেয়র।

ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি ও এর ঝুঁকি প্রতিরোধে চট্টগ্রামে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন’ আয়োজন করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ ও বিএমএ চট্টগ্রাম শাখা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল বলেন, চট্টগ্রামের বৃহত্তর জনগোষ্ঠীকে ক্যান্সার রোগের চিকিৎসাসেবা দিয়ে থাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ। কিন্তু এই বিভাগটিই গত ৬ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। কারণ একমাত্র রেডিওথেরাপি মেশিনটি নষ্ট।

ফলে ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, অনেক রোগী চট্টগ্রামের বাইরে গিয়ে থেরাপি নিতে পারে না। অতিদ্রুত রেডিও থেরাপি মেশিনের ব্যবস্থা করে ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবার পথ সুগম করতে তিনি চট্টগ্রাম সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ক্যান্সার এখন মহামারী রোগের আকার ধারণ করেছে। বাড়ছে ব্রেস্ট ক্যান্সার রোগীর সংখ্যাও। ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপায় বের করতে হবে।

সচেতনতার মাধ্যমে রোগ নিরাময় সম্ভব মন্তব্য করে তিনি বলেন, অসচেতনতার কারণে মূলত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় মানুষ। তাই আমাদের সচেতন হওয়া উচিত। এজন্য চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, নগরীর বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করে রেডিওথেরাপি মেশিন আনার চেষ্টা করবো। সিটি করপোরেশন সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই এখানে সুলভমূল্যে সেবা পাবে নগরবাসী।

এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি মেশিনের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের কাছে মেয়র হিসেবে ডিও লেটার দেবেন বলেও জানান তিনি।

ডাক্তারদের কাছে সাধারণ মানুষের আশা আকাশচুম্বি উল্লেখ করে মেয়র বলেন, অনেক সময় দেখা যায় মানুষ প্রত্যাশা অনুযায়ী সেবা পায় না। এটা আপনাদের নিশ্চিত করতে হবে।

ডাক্তারদের মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের মেধা, মনন ও প্রজ্ঞা নিয়ে কোন প্রশ্ন নেই। সেবার মান বৃদ্ধির জন্য আপনারা এগিয়ে আসবেন।

মেয়র বলেন, ‘চিকিৎসা সেবা একটি মহৎ ও মর্যাদাপূর্ণ পেশা। মানুষের সেবা করার এটাই বড় সুযোগ। আশাকরি আপনারা এ সুযোগ কাজে লাগাবেন। আপনারা পেশার মাধ্যমেই মানবসেবা করার সুযোগ আছে। যা অন্য কোন পেশায় নেই।’

আয়োজক সূত্রে জানা গেছে, পাঁচটি সেশনে বিভক্ত এই কনফারেন্সে সারাদেশ থেকে সাড়ে চারশত চিকিৎসক অংশ নিয়েছেন। বিভিন্ন সেশনে দেশ-বিদেশের ২০ জনেরও বেশি ক্যান্সার বিশেষজ্ঞ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনে আলেচনায় অংশ নেন অধ্যাপক এম শরিফুল আলম, অধ্যাপক শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম প্রমুখ।

অধ্যাপক মোহাম্মদ মোখলেস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএমএ সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম মেডিক্যাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. বিশ্বজি‍ৎ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com