সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলিংটনে টেস্ট নিয়ে আক্ষেপ ঝাড়লেন শুবমান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী কাজীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই  হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে

রডের বদলে বাঁশ দেয়া সেই ঠিকাদার গ্রেপ্তার (ভিডিও)

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:45 pm, শুক্রবার, ৬ মে, ২০১৬

চুয়াডাঙ্গার দর্শনায় একটি ভবনের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ দেয়ার অভিযোগে ঠিকাদার প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের মালিক মনি সিংকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন বাটালিয়ান (র‌্যাব)।

2016_04_11_01_24_56_wwAzWNhr78535pKejElCxOLjxh1ccm_originalশুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তথ্যটি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণামধ্যম শাখার সহকারী পরিচালেক এএসপি মিজান।

তিনি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে মনি সিংকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। তিনি চুয়াডাঙ্গার দর্শনায় একটি গবেষণাগারের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ব্যবহার করেছিলেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা থানায় জয় ইন্টারন্যাশনালের নামে একটি মামলাও দায়ের হয়েছিল।

এদিকে গত ৭ এপ্রিল দর্শনায় রডের বদলে বাঁশ দিয়ে ভবন নির্মাণের অভিযোগের সত্যতা পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। সৌমেন সাহার নেতৃত্বে তিন সদস্য এবং কৃষি মন্ত্রণালয় থেকে উপপ্রধান মাহবুবুল হক পাটোয়ারীর নেতৃত্বে আরো একটি টিম পরিদর্শন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ( দায়িত্বপ্রাপ্ত) মেরিনা জেবুন্নাহার বাদী হয়ে চারজনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে দুদকে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিন কর্মকর্তাকে বিভাগীয় শাস্তি দেয়া হয়েছে। এরপর কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধি দল পরিদর্শনে যায়। – বাংলামেইল

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com