
ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির মাসিক আয়ের পরিমানটা জানলে যে কারো মাথা ঘুরে উঠতে পারে। দিনে দিনে শানিত হচ্ছে কোহলির ব্যাট। আর সেই সাথে বাড়ছে তার ব্যাংক ব্যালেন্স। মাঠের পারমরম্যান্স যেমন তার জনপ্রিয়তা আকাশচুম্বী, তেমনি ব্যাংক ব্যালেন্সও বাড়ছে ফাস্ট বলের গতিতে।
ভারতীয় মুদ্রায় তার মাসিক আয় ২৫,৪৫,৩১,২২৫ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০ কোটি টাকা! খেলা থেকে আয় তো রয়েছেইে এর বাইরেও রয়েছে আরও অনেক মাধ্যমে আয়। বিভিন্ন নামীদামী কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন বিরাট কোহলি। যার ফলস্বরূপ তিনি প্রতি মিনিটে আয় করেন ৫,৮১১ রূপি। প্রতি মিনিটের আয়ের অংকটা ছোট মনে হলেও এটাই যখন মাস শেষে হিসেব করা হয় তখন বিরাটের আয়টা বিরাটই হয়।
তবে এই এত বিপুল পরিমাণ অর্থের মাঝ থেকে মাঝে মধ্যে বেশ বড় অঙ্কের টাকা অবশ্য জরিমানা হিসেবে দিতে হয় বিরাট কোহলিকে। মাঠে মাঝে মাঝেই তিনি নিয়মবহির্ভূত কাজ করে বসেন। যার মাসুল এই মাসিক আয় থেকেই পরিশোধ করতে হয় তাকে।
ভারতের ক্রীড়া ব্যাক্তিদের মধ্যে কোহলি আছেন এখন তৃতীয়তে। ছোট পরিসরের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পরে আছেন কোহলি। তবে শীর্ষ স্থান ছুঁয়ে ফেলতে খুব বেশি দিন লাগবে না।