
আইপিএলের পয়েন্ট টেবিলে এবার সবার শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। কলকাতাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খানরা।
দক্ষিণ আফ্রিকার বিখ্যাত তারকা মার্ক বাউচার

যোগ দিয়েছেন কলকাতায়। কলকতার প্রধান কোচ ও স্বদেশী প্রাক্তন তারকা জ্যাক ক্যালিসের সঙ্গে কাজ করবেন তিনি।
ব্যাটিং ও উইকেটকিপারের বিষয়ে বিশেষ কনসালটেন্ট হিসাবে কলকাতায় যোগ দিয়েছেন মার্ক বাউচার। ২০১২ সালে চোট পেয়ে ক্রিকেটকে বিদায় জানান তিনি।
সর্বকালের সেরা উইকেটকিপারের তালিকায় থাকা মার্ক বাউচার এবার যোগ দিয়েছেন শাহরুখ খানের দলে।