সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

ক্রোম এক নম্বর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:56 am, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

ব্রাউজার হিসেবে গুগল ক্রোম এখন শীর্ষে। ডেস্কটপ ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলেছে গুগলের ক্রোম ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজার হিসেবে গত সোমবার ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে যায় ক্রোম।
21b0e419cdca67f2190ee2f13cef3670-Chrome-29তথ্য বিশ্লেষক টুল নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, ডেস্কটপ ব্রাউজার হিসেবে গত এপ্রিল মাসে গুগল ক্রোমের দখলে ছিল ৪১ দশমিক ৭ শতাংশ। ইন্টারনেট এক্সপ্লোরারের দখলে ছিল ৪১ দশমিক ৪ শতাংশ। মজিলা ফায়ারফক্সের দখলে ছিল ৯ দশমিক ৭ শতাংশ।
অবশ্য আরেক তথ্য বিশ্লেষক টুল স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, চার বছর আগেই শীর্ষ ব্রাউজার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ক্রোম। এ বছরের এপ্রিলে ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে ক্রোম।
নেটমার্কেটশেয়ারের ওয়েবসাইটে প্রকাশিত লেখচিত্রে দেখা যায়, ক্রোম ব্রাউজারের জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা ক্রমশ কমেছে।
যখন মোবাইল ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যার বা ব্রাউজারের বিষয়টি বিবেচনা করা হয়, সেক্ষেত্রেও ক্রোম এগিয়ে রয়েছে। ৪৯ শতাংশের বেশি দখল করে রেখেছে ক্রোম।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com