বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ধানমন্ডিতে এক্সট্যাসি ফ্ল্যাগশিপ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:03 pm, বুধবার, ৪ মে, ২০১৬

খুবই স্বল্প পরিসরে ধানমন্ডিতেই শুরু গল্পের প্রথম পাঠের। ১৯৯৭ সালের দিকের সেই গর্জে উঠা গল্পের নাম ‘এক্সট্যাসি’! ফ্যাশনের চলতি ধারা, পোশাকের গুণগত মান রক্ষা এবং মূল্যসীমা ক্রয়সীমার মধ্যে রাখাই ছিল ‘এক্সট্যাসি’র তখনকার মূলমন্ত্র।

সময়ের পরিক্রমায় দেশী এবং পাশ্চাত্যের মিশেলে সর্বশেষ ফ্যাশন ট্রেন্ড তখন থেকেই ফোকাস ইন এক্সট্যাসিতে । পরবর্তিতে লাইফস্টাইল স্টোর এসট্যাসিতে যুক্ত হয়েছে নিজস্ব আরো লেবেল তানজিম ও জারজেইন। বয়স এবং রুচিভেদে ট্রেন্ডি পাশ্চাত্য এবং দেশি প্যাটার্নের পোশাক ও এক্সেসরিজ স্টোর এখন এটি।

দেশের জনপ্রিয় ওয়েস্টার্ন আউটফিটের স্টোরটি এখন সুপরিসর ফ্ল্যাগশীপ আউটলেট নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আবারও। একই ছাদের নীচে সবধরনের ফ্যাশন ট্রেন্ড-এর রিটেইলিং সেবা পাবে ট্রেন্ড হান্টাররা এখানে। আট হাজার বর্গফুটের ফ্ল্যাগশীপ আউটলেটে থাকছে তারুণ্যের সকলধরনের পোশাক এর পাশাপাশি জুতা, ব্যাগ এবং পারফিউম-এর সর্বশেষ এক্সক্লুসিভ লাইন।

পাশাপাশি ডোর টু ডোর রেডি টু ওয়ার পৌছে দিতে এক্সট্যাসি দিচ্ছে শপ অনলাইন সুবিধা। বনানী, উত্তরা, বসুন্ধরা সিটি ও যমুনার স্টোর-এর পাশাপাশি ফ্ল্যাট ডিসকাউন্টে শপ অনলাইনে শপিং করতে পারবেন ক্রেতারা। ঠিকানা : বাড়ি : ৫৪ রোড : ৩/এ, সাতমসজিদ রোড , ধানমন্ডি।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com