মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি- সামিউল ইসলাম খান সজীব চেয়ারম্যান প্রার্থী, আমতা ইউপি ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

আইপিএলের সেরা একাদশে মুস্তাফিজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:42 pm, বুধবার, ৪ মে, ২০১৬

আইপিএল এখন মাঝপথে। পয়েন্ট টেবিলে কলকাতা, মুম্বাই, দিল্লি, গুজরাটরা এগিয়ে থাকলেও হিসাব নিকাশ পাল্টে যেতে পারে এরই মধ্যে। শেষ পর্যন্ত কারা যাচ্ছে নক আউট পর্বে সেটা দেখতে অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের।
12_210012

তবে এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রকাশ করেছে আইপিএলের সেরা একাদশ। আর অনুমিতভাবে সেই একাদশে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই পর্যন্ত ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

হায়দরাবাদ যে ধারাবাহিকভাবে জিতে চলেছে তাতে সবচেয়ে বেশি অবদান এই বোলারের। কারণ নিখুঁত কাটার, ইয়র্কার আর স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আটকে রাখছেন মুস্তাফিজ। ৬.৫৩ গড়ে বামহাতি এই বোলারের ইকোনমি রেট ১৯.৫০।

আর এজন্যই সেরা একাদশে তাকে রেখেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট বোদ্ধা স্যামুয়েল ফেরিস।

মুস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুস্তাফিজ যাকে ফিজ নামে যাকা হচ্ছে টি২০ বিশ্বকাপেই খুঁজে পাওয়া যায়। কাটার, ইয়র্কার, স্লোয়ার, বাউন্সারের মতো অস্ত্রগুলো রয়েছে তার তৃণে।বিশ্বসেরা ব্যাটসম্যানরা তার বলে রান নিতে গিয়ে সমস্যায় পড়েছেন। পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৯ রান দিয়ে তিনি দুটি উইকেট তুলে নেন। প্রথম ১৫ বলে পাঞ্জাবের ব্যাটসম্যানরা মাত্র এক রান নিতে পারে তার বলের বিপক্ষে। ৪ ওভারে একটিও বাউন্ডারি দেননি তিনি। ২০ বছর বয়সী এই বোলার সত্যিই দুর্দান্ত।’

মুস্তাফিজ ছাড়াও ফেরিসের সেরা একাদশে আরো রয়েছেন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, রোহিত শর্মা, ডি ভিলিয়ার্স, গৌতম গম্ভীর, কুইন্টন ডি কক, ক্রিস মরিস, মোহিত শর্মা, মিচেল ম্যাকক্লেনাঘেনও অমিত মিশ্র।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com