বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী দল ও সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি: নতুন অধ্যায়ে মির্জা ফখরুল তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

আজ পাঞ্জাবের উপর কেকেআরের কোন ঝড়?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:50 pm, বুধবার, ৪ মে, ২০১৬

‘থ্রি চিয়ার্স ফর পাঠান-হিটার, ওয়ে…ওয়ে..ওয়ে…!’ গলার শিরা ফুলিয়ে চেঁচাচ্ছেন রবিন উথাপ্পা, চেঁচিয়েই যাচ্ছেন। আশপাশ থেকে উড়ে আসার মুহুর্মুহু শিসের তীব্রতা এতটাই যে, শুনলে মনে হবে কেকেআর মালিকের ব্লকবাস্টার সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো চলছে!

ওয়াসিম আকরাম-জ্যাক কালিসের মতো কিংবদন্তিরাও তো দেখা যাচ্ছে নাইট-ফোবিয়ায় আক্রান্ত! চিন্নাস্বামীর বীরকে দেখামাত্র হাততালির ঝড় তুলে দিচ্ছেন। আর তিনি, সিনিয়র পাঠান কেমন সলজ্জ। ব্যাটটা তুলে নাগাড়ে ‘থ্যাঙ্ক ইউ’ বলে যাচ্ছেন প্রতিসম্মান প্রদর্শনে।

বেঙ্গালুরু রাতের পরের প্রহর। বিরাট কোহলির টিমের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার উৎসবের প্রহর। পাঠান টিম রুমে ঢোকামাত্র ‘কেয়া বাত হ্যায়’, ‘কেয়া বাত হ্যায়’, কেক কাটা। কিছু বাকি থাকল না। পার্টিটা সোমবার রাতেই যে শেষ হয়ে গেল, এমনও নয়। বরং মঙ্গলবার শহরে কেকেআর টিম হোটেলে গিয়ে মনে হল, পার্টি চলছে এখনও। চলবে এখনও কিছু দিন।

আকর্ষণের সবচেয়ে বড় বিষয়বস্তু, কেকেআর মনোভাব। পাঠান পাওয়ার আর মাসল রাসেল মিলে যেন গোটা টিমের থিমটাকেই
1462322991

পাল্টে দিয়েছেন। একটা আরসিবি ম্যাচ জেতার চেয়ে যা অনেক, অনেক বড়। অনেক বেশি প্রয়োজনীয়। বুধবার ইডেনে যে একটা ম্যাচ আছে, গ্লেন ম্যাক্সওয়েল-ডেভিড মিলারদের কিংস ইলেভেন পাঞ্জাব বলে যে একটা টিম সামনে অপেক্ষা করছে, কেকেআরকে দেখলে বোঝা যাবে? নাহ্, যাবে না। বরং মনে হবে, বুধবারের ইডেনে দু’টো নয়, মাত্র একটা টিমই নামবে এবং যেন অনায়াস ওয়াকওভার নিয়ে বেরিয়ে যাবে! কোন টিম? কেন, কেকেআর!

এ দিন সন্ধ্যার ইডেনে প্রথাগত সাংবাদিক সম্মেলন করতে এসে পাঞ্জাব পেসার কাইল অ্যাবট বলছিলেন যে, টুর্নামেন্টের এমন গুরুত্বের সময়ে ম্যাড ম্যাক্স, কিলার মিলারের ফর্মে ফেরাটা খুব দরকার। কিন্তু তাই বলে আইপিএল শেষ, এখনই পঞ্জাব তা মনে করে না।

দক্ষিণ আফ্রিকা পেসার বললেন বটে, কিন্তু সাংবাদিক ছাড়া আর সে সব শুনল কে? শুনবেও বা কে? প্রায় কাছাকাছি সময়ে তো কফিশপে বসে অন্য জন যা বলে গেলেন, শুনলে নাইট-ভক্তদের হাসি আরও চওড়া হওয়ার কথা।

কথা রেখেছেন ইউসুফ। খেলেছেন এমন একটা ইনিংস, যার সংক্রমণে গোটা টিমের মধ্যে একটা অকুতোভয় মেজাজ যেন ঢুকে পড়েছে। কলকাতাবাসী অবশ্য শুধু পাঠানের ২৯ বলে অপরাজিত ৬০ নয়, মুগ্ধ তার মনোভাবে। মুগ্ধ তার ভয়ডরহীন ক্রিকেটে। টিম এর পর চার্জড হবে না কেন? কেয়ার-ফ্রি মনোভাব দেখাবে না কেন? রবি উথাপ্পা-সূর্য যাদবরা এ দিন শহরে ঢুকে শপিং মলে চলে গেলেন। সুনীল নারিনকেও দেখা গেল সস্ত্রীক বেরোচ্ছেন। গৌতম গাম্ভীর, তাঁকে দেখেও মনে হল না জরিমানার কোনও প্রভাব পড়েছে।

সত্যি তো, সোমবার রাতের পর ও সব কে মনে রাখে? এত দিন টানা অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে। এ বার পরপর হোম। যেখানে পছন্দের ঘাসহীন উইকেটও পাওয়া যাচ্ছে। টিম বরং এখন ক্রিকেটের বাইরের উপভোগের পৃথিবীকেও চেখে দেখতে চাইছে। টুইটারে এক-এক জনকে এক-এক রকম ‘টাস্ক’ দেওয়া হচ্ছে।

জেসন হোল্ডারকে বলা হচ্ছে, একটা বলিউডি গান গেয়ে শোনাও। মর্কেলকে বলা হচ্ছে ব্যাটসম্যানকে ভয় পাইয়ে দেওয়া মুখচোখ করো। চিন্নাস্বামী রাতের পর একটা গানও তো বেঁধে ফেলেছে টিম। যা ব্যাখ্যা করবে আগামীর থিম, যা গেয়েছেন ক্রিস লিন।

‘পুট ইওর হ্যান্ড অন ইওর হার্ট অ্যান্ড সিংগ/ প্লেয়িং ফর কেকেআর মিনস এভরিথিং।’

পাঞ্জাবের উপর কোন ঝড় আসছে বোঝা গেল? -আনন্দবাজার

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com