বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী দল ও সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি: নতুন অধ্যায়ে মির্জা ফখরুল তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

কাটার মুস্তাফিজের গোপন রহস্য ফাঁস!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:37 am, বুধবার, ৪ মে, ২০১৬

বিশ্ব ক্রিকেটে এখন কাটার মুস্তাফিজকে নিয়ে মাতামাতি।  অজ পাড়া-গাঁয়ের ছেলেটি কি করে সাবেক ক্রিকেটারদের মন জয় করে নিচ্ছেন? কি আছে তার যাদুতে? এ নিয়ে প্রতিপক্ষ ক্রিকেটারদের যত ভাবনা।

ক্রমেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্যান্সে বিশ্ববাসীর মন জয় করে নিচ্ছেন  বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ।

তাকে নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছেন বিপক্ষ দলগুলো।  তবুও সমসা হচ্ছে বাঘা বাঘা ব্যাটসম্যানদের।  রান নিতে গিয়ে রীতিমতো হিমশিম
1462291155

খাচ্ছেন ব্যাটসম্যানরা।

বিশেষ করে ডেথ ওভারগুলোতে আরো বেশি দুর্বোধ্য হয়ে উঠেছেন এই বোলার।  অভিষেক হবার পর এখন পর্যন্ত যতজন বোলার শেষের ওভারগুলোতে বল করেছেন তাদের সবার চেয়ে মুস্তাফিজের ইকোনমি রেট কম।

শেষ পাঁচ ওভারে মুস্তাফিজের ইকোনমি মাত্র ৬.৮২। আইপিএলে ৭ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের মধ্যমণি হয়ে উঠেছেন বাংলাদেশি এই পেসার।

তবে আইপিএলের মাঠে নামার আগে ক্রিকেটাররা কী করেন তা জানতে দর্শকদের আগ্রহের শেষ নেই। মুস্তাফিজ মাঠে নামার আগে কী করেন সেটা নিয়ে আগ্রহ যেন একটু বেশি।

এবার সেই গোপন রহস্য ফাঁস করে দিলেন তারই বাবা আবুল কাশেম গাজী।  প্রতি ম্যাচে মাঠে নামার আগে মুস্তাফিজ তার বাবা ও মায়ের সঙ্গে কথা বলে দোয়া চান।  এমন কোনো ম্যাচ নেই, যে ম্যাচে মুস্তাফিজ তার বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলে আশীর্বাদ চাননি।

এ বিষয়ে মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী গণমাধ্যমকে বলেছেন, প্রতিদিনই তার সঙ্গে আমরা কথা বলি।  প্রতি ম্যাচের আগে সে ফোন করে আমার ও তার মায়ের কাছে আশীর্বাদ চায়।  আমাদের সঙ্গে কথা না বলে কোনো ম্যাচেই মাঠে নামে না সে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com