শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে যা বল্লেন নবনিযুক্ত মন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা! কপোতাক্ষ বাঁধের মাটি যাচ্ছে ইট ভাটায় ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত পেটে গজ রেখে সেলাইয়ে সিজারিয়ান রোগীর মৃত্যু, ৫ সদস্য তদন্ত কমিটি গঠন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

নবজাতককে পুকুরে ছুড়ে হত্যা করলেন মা!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:48 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নিজ গাবী গ্রামের একটি পুকুর থেকে আজ মঙ্গলবার এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, শিশুটির মা কুলসুমা আক্তার (৩০) শিশুটিকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ গাবী গ্রামের শাহাজুল মিয়া (৪৫) পেশায় কৃষক। তাঁর দুটি কন্যা শিশু সন্তান রয়েছে। গত শনিবার দিবাগত রাতে তাঁর স্ত্রী কুলসুমা আরও একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু কুলসুমা গতকাল সোমবার গভীর রাতে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। আজ সকালে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাচ্ছিল না। পরে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়। আজ বেলা দুইটার দিকে ধরমপাশা থানার পুলিশ নিজ গাবী গ্রামে গিয়ে শিশুটির মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে মা কুলসুমা তার শিশুটিকে পুকুরে ফেলে দিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় ওই পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
শিশুটির বাবা শাহাজুল মিয়া বলেন, ‘আমরার সংসারও কুনু অভাব নাই। আমার বউ কের লাইগ্যা যে এই ঘডনা ঘডাইলো বুজতাম হারছিনা। এইডা অহন আইনে যা অয় আমি হেইডাতেই রাজি আছি।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, নবজাতক শিশুটিকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার কথা শিশুটির মা কুলসুমা স্বীকার করেছেন। তাঁকে আটক করা হয়েছে। তবে কেন এই হত্যা করেছেন সে বিষয়ে তিনি মুখ খুলছেন না। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com