
প্রতিটি ইউনিয়নে একটি করে সমবায় বাজার গঠন করা হবে বলে সংসদের ১০ম অধিবেশনে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। কৃষকের পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করার জন্য সমবায় অধিদপ্তরের মাধ্যমে এ বাজার গঠন করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (৩ মে) সরকার দলীয় সংসদ সদস্য পংকজ দেবনাথের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
সংসদ সদস্য দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ‘দেশের উপকূলীয় ৯টি জেলায় ১০৮৬ দশমিক ২১ কোটি টাকা ব্যয়ে ৩৫২টি সাইক্লোন শেল্টার নিমার্ণের কার্যক্রম গ্রহণ করা হয়। এরমধ্যে ২২৪টির নিমার্ণ কাজ সমাপ্ত হয়েছে এবং ১২৮টির নির্মাণাধীন রয়েছে।’