শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

টেস্ট রেটিংয়ে বাংলাদেশের উন্নতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:38 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

ওয়ানডে ক্রিকেটের পর এবার টেস্ট ক্রিকেটেও সুখবর শোনালো মুশফিকুর রহিমের বাংলাদেশ দল।  মঙ্গলবার নতুন টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত র‌্যাংকিং অনুযায়ী নবম অবস্থানেই রয়েছে বাংলাদেশ। তবে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধানটা অনেকটাই কমিয়েছে মুশফিক বাহিনী।

2016_04_07_18_21_48_sDMO8TFiVY6vfZszTp7ol67y4A10iW_originalবর্তমানে বাংলাদেশের রেটিং ৫৭ আর ওয়েস্ট ইন্ডিজের ৬৫। ক্যারিবিয়ানদের সঙ্গে টাইগারদের ব্যবধান মাত্র ৮ পয়েন্টের। হালনাগাদের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ২৯ পয়েন্টের।

মঙ্গলবার নতুন টেস্ট র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। যেখানে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্সকে ৫০ শতাংশ ধরা হয়েছে। অন্যদিকে, ২০১৫-১৬ মৌসুমের শতভাগ যোগ হয়েছে। বার্ষিক এই হালনাগাদেই পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ৪৭ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৭ তে। অন্যদিকে, ৭৬ পয়েন্ট থেকে নেমে ৬৫ পয়েন্টে এসে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

তবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুইটি স্থানে কোন পরিবর্তন আসেনি। আগের মতোই এক নাম্বারে অস্ট্রেলিয়া। উন্নতি হয়েছে রেটিং পয়েন্টের। ২ থেকে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৬ পয়েন্টে। তারপরেই অবস্থান করছে বিরাট কোহলির ভারত। নতুন র‌্যাংকিংয়ে উন্নতি করেছে পাকিস্তান। চার থেকে উঠে এসেছে তিনে। ভারতের থেকে পিছিয়ে মাত্র ১ পয়েন্ট। তবে হালনাগাদ বড় দু:সংবাদ বয়ে এনেছে দক্ষিণ আফ্রিকার জন্য। তিন থেকে প্রোটিয়ারা নেমে গেছে ছয় নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com