সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলিংটনে টেস্ট নিয়ে আক্ষেপ ঝাড়লেন শুবমান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী কাজীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই  হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে

একনেকে ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্প অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:16 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

উদ্বোধনের দিন থেকেই পদ্মা সেতু দিয়ে যানবাহনের পাশাপাশি ট্রেনও চলবে। এ জন্য ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকার ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্প নেওয়া হয়েছে।

17af17ff341835430bb86fcb35c191b8-PM_ECNEC-Meeting-1এই প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। এর ফলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা ও যশোরে রেলপথে চলাচল করা যাবে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন তথ্য অবহিত করেন।

একনেকের আজকের সভায় ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পসহ ৪৪ হাজার ১৬৭ কোটি টাকার নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com