
২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় হৃত্বিক রোশন ও সুজান খানের। হৃত্বিকের দুই সন্তানের মা সুজান জানালেন, হৃতিকের সঙ্গে তার ভাঙা সম্পর্ক আর জোড়া লাগা সম্ভব নয়। সমঝোতার সম্ভাবনা বাতিল করে সুজান বলেছেন, প্রাক্তন স্বামীর সঙ্গে সংসার হবে না আর।
ইদানীং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে আইনি লড়াই চলছে হৃত্বিকের। এসময় টুইটারে সুজান বলেন, ‘হৃত্বিক, কঙ্গনার বেশ ঘনিষ্ঠ যে ছবিটি অনলাইনে ফাঁস হয়েছে, সেটি মোটেই সত্যি নয়, ফটোশপে তৈরি করা হয়েছে। মিথ্যা গল্পকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ব্যাপারে হৃত্বিককে সমর্থন করছি।’
তা থেকেই দুজনের সম্পর্ক জোড়া লাগতে পারে বলে মনে করছিলেন অনেকে। কিন্তু তাদের জল্পনা ভাংলেন সুজান। টুইটারেই লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে কান দেবেন না। কোনওদিনই হৃত্বিকের সঙ্গে বোঝাপড়া হবে না। তবে আমরা সবসময় ভাল বাবা মা হয়ে থাকব।’