সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

বিশ্বে সাইবার হামলার শিকার দেশের তালিকায় বাংলাদেশ ১৯তম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:13 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল অংকের টাকা চুরির ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোনার মধ্যেই বিশ্বে সাইবার হামলার শিকার হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৯তম বলে তথ্য উঠে এসেছে।

সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের ‘সাইবারথ্রেট রিয়েল টাইম ম্যাপে’ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। আর এদিন প্রকাশিত ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সাইবার হামলার শিকার হওয়া দেশের মধ্যে বাংলাদেশ ২০তম অবস্থানে আছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা নিয়ে ব্লুমবার্গে প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশে সাইবার হামলার বিষয়টি উল্লেখ করা হয়।

‘সাইবারথ্রেট রিয়েল টাইম ম্যাপে’ বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী সাইবার হামলার শিকার হওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে রাশিয়া। এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ভারত ও ব্রাজিল।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থ চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়ার ঘটনা ফিলিপাইনে অর্থ পাচার করে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় একটি উদাহরণ হতে যাচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান এখন নিরাপদ নয়। সাইবার দুর্বৃত্তদের হামলার হুমকি এখন সবার জন্য সমান।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com