রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

তাপস হত্যা: চবি ছাত্রলীগের ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:51 pm, সোমবার, ২ মে, ২০১৬

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে ফেরার সময় সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাপস সরকার হত্যা মামলায় ছাত্রলীগের ২৯ নেতা-কর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

সোমবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইউসুফের আদালতে এই অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

অভিযোগপত্রে ২৯ জনকে আসামি এবং ৩২জনকে সাক্ষী করা হয়েছে বলে আদালত পরিদর্শক মশিউর রহমান জানিয়েছেন।

২০১৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে ফেরার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের ট্রেনের বগিভিত্তিক দুই সংগঠন ‘ভি-এক্স’ ও ‘সিএফসি’।

এ সময় শাহজালাল হল থেকে একপক্ষের ছোড়া গুলিতে আহত হন শাহ আমানত হলের তৃতীয় তলায় থাকা তাপস সরকার। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সংস্কৃত বিভাগের এই শিক্ষার্থী।

হত্যাকাণ্ডের পর সিএফসি গ্রুপের পক্ষ থেকে তাপসকে নিজেদের কর্মী বলে দাবি করা হয়। ঘটনার দুদিন পর তাপসের বন্ধু, একই বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম ৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

গত বছরের ৫ অগাস্ট মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগপত্রে ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান আশাকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগপত্রে আসামির তালিকায় থাকা অন্যরাও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

অভিযোগপত্রে রূপন বিশ্বাস নামে একজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেন, ‘ঘটনার আগেই রূপন ভারতে গিয়েছিল এবং তার কিছুদিন পর সে দেশে এসেছিল। ইমিগ্রেশন প্রতিবেদন পাওয়ার পর তাকে অব্যাহতি দিতে সুপারিশ করা হয়েছে।’

মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেনকেও আসামি করা হয়েছে।

পিবিআই কর্মকর্তা মোস্তাফিজ বলেন, ‘হত্যাকাণ্ডের আগেরদিন শাহজালাল হলে একটি বৈঠক হয়েছিল। সে বৈঠকে এরশাদও উপস্থিত ছিলেন বলে সাক্ষীদের কাছ থেকে জানা গেছে।’

২৯ আসামির মধ্যে আশরাফুজ্জামান আশাসহ ১৫ জন পলাতক এবং ১৪ জন জামিনে আছেন বলে জানান তদন্ত কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com