রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

সোহরাওয়ার্দীর সমাবেশে খালেদা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:18 pm, রবিবার, ১ মে, ২০১৬

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার বিকেল সোয়া ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে এসে উপস্থিত হন তিনি।
এ সময় মুহুর্মুহু করতালি ও স্লোগানে স্লোগানে খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা। খালেদা জিয়াও সমাবেশ মঞ্চে উঠে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। এরপর মঞ্চে আসন গ্রহণ করেন বেগম জিয়া।

এর আগে, বিকেল পৌনে ৪টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সোহরাওয়ার্দীর উদ্দেশে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন।

মহান মে দিবস উপলক্ষে এ শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এতে সভাপতিত্ব করছেন। সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথির ভাষণ দেবেন। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ,  সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল,  কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ছাত্রদল সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com