রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়ঘাটে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

শ্রমিক দলের সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:14 pm, রবিবার, ১ মে, ২০১৬

১ মে শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে র‌্যাব ও পুলিশ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার বেলা দেড়টা থেকে এই সমাবেশ শুরু হয়েছে। আর সন্ধ্যার আগেই সমাবেশ শেষ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পূর্বেই নির্দেশনা দেয়া হয়েছে।

2016_05_01_14_20_15_4Y6SxfYA9FwKOs8liiFx1CjgqtptfR_originalশ্রমিক দলের এই সমাবেশকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মারুফ হোসেন সরদার বলেছেন, সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে, সে জন্য তারা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। সমাবেশ স্থলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।

এদিকে রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান বলেছেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সাদা পোশাকেও সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এরপরেও কেউ যদি কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তা হলে কঠোর হাতে দমন করা হবে।

র‌্যাবের পক্ষ থেকেও সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র‌্যাবের পৃথক কয়েকটি টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, ‘এ ধরনের বড় যেকোনো সমাবেশে সার্বিক নিরাপত্তার স্বার্থে র‌্যাব কাজ করে। জনসাধরণের নিরাপত্তায় টহল ও অতিরিক্ত ফোর্স মোতায়েন রাখা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনোভাবেই ব্যত্যয় না ঘটে, সে জন্য অনান্য সব বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com