
মে দিবস উপলক্ষে রোববার বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে দলটির ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস ঘোষণা দিয়েছেন, এই সমাবেশ হবে স্মরণকালের বৃহত্তম। সেই সাপেক্ষে সমাবেশে ব্যাপক লোক সমাগম করতে চায় বিএনপি।
এদিকে ২৪টি শর্তে পুলিশ সমাবেশের অনুমতি দিয়েছে। সন্ধ্যার আগেই এই সমাবেশ শেষ করতে হবে।
এক বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ শ্রমজীবীদের যথাসময়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।