বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি

ঘোড়াঘাট,প্রতিনিধি:
  • আপডেট সময় : 5:36 pm, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে কমতে শুরু করেছে তাপমাত্রা, ভোরের হিমেল হাওয়া আর ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনের বেলায় রোদের তাপ থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। কয়েকদিন ধরে আবহাওয়ার পরিবর্তন বেশ অনুভূত হচ্ছে।

বিশেষ করে ভোরে এবং রাতে বাইরে বের হলে হালকা শীত অনুভূত হচ্ছে। গ্রামাঞ্চলের মাঠ-ঘাটে ভোরের শিশির আর হালকা কুয়াশা প্রকৃতিতে তৈরি করছে শীতের আবহ। উপজেলার কশিগাড়ী গ্রামের কৃষক আতর আলী জানান, সকালে মাঠে কাজ করতে গেলে এখন হালকা ঠান্ডা লাগে। ঘাসের ওপর শিশির জমতে দেখা যাচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন দেখে মনে হচ্ছে, শীতের মৌসুম শুরু হতে যাচ্ছে।

রামপুড়া গ্রামের শিক্ষার্থী সিহাব,শামিম, রামেশ^রপুর গ্রামের আহসা হব্বিব বলেন, সকালে বেশ ঠান্ডা আর বিকেলের বাতাসেও শীতের ছোঁয়া রয়েছে। এদিকে, শীতের আগমনী আবহ গ্রামীণ জনপদের প্রকৃতিতেও নিয়ে আসছে ভিন্ন আমেজ। ভোরের শিশিরভেজা ঘাস, কুয়াশা আর ঠান্ডা বাতাসে শীতের চেনা রূপ ফিরে পাওয়ার অপেক্ষায় প্রকৃতিপ্রেমীরা। তাপমাত্রা আরও কমলে আগামী দিনগুলোতে শীতের অনুভূতি বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও। রাতের বেলায় অনেকেই ব্যবহার করছেন হালকা গরম কাপড়। কেউ কেউ আগেভাগেই লেপ-কম্বল বের করার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতা থেকে সুরক্ষিত রাখতে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন সচেতন ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com