বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তদন্তের দাবি বাংলাদেশের আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে যমুনার চরাঞ্চলে বাদাম চাষাবাদে ঝুকছে কৃষকেরা শেষ বিকেলে হাসানের বলে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে তুরস্কে বিরোধীদলপন্থী টেলিভিশন চ্যানেলে পুলিশের অভিযানে কয়েকজন আটক মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

ঘোড়াঘাটে রফিকুল ইসলাম তালুকদার রুবেলের মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 12:07 pm, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার রুবেল নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের আলামত। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছে থানা পুলিশের। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ৯ ৩০ মিনিটে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম তালুকদার রুবেল (৫০) ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

প্রতিবেশী ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে রুবেল ছিলেন পঞ্চম। তাঁর দুই মেয়ে রয়েছে। প্রায় ছয় মাস আগে স্ত্রী রুবির সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে সাবেক স্ত্রী ফুলবাড়ী উপজেলায় বাবার বাড়িত চলে যান। দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রুবেল।

বিচ্ছেদের পর থেকে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত খাবার খেতেন বড় ভাই সাইদুল ইসলামের বাড়িতে। পাশাপাশি ব্যবসা এবং বাড়িতে আঙুরবাগানের পরিচর্যা করতেন তিনি।
নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে রুবেল খাবার খেতে না আসায় তাঁকে কয়েক বার ফোন করেন। কিন্তু ফোনে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে তাঁর বাড়িতে যান। সেখানে বাড়ির দরজা খোলা দেখতে পান।

আশপাশে ও আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে ফিরে আসার সময় বাড়ির অন্য দরজার সামনে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com