বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার : এসআরবি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:28 pm, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি ও গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শক্ত অবস্থানে আছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি)।

বুধবার রাজধানীর কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা জানান এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ইন্তেখাব চৌধুরী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গোপালগঞ্জ এবং তার আশপাশের এলাকায় নিয়োজিত আছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে। এসআরবির দুইটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত। একটা হচ্ছে এসআরবির ৬, এবং আরেকটা এসআরবি ১০।
এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে আমাদের যে একটি কম্পোজিট ফোর্স সেখানে নিয়োজিত আছে।

তিনি বলেন, যদি কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে, কোনো সহিংসতা ঘটানোর চেষ্টা করে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শক্ত অবস্থানে আছে এবং আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।

এসআরবি মুখপাত্র বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে প্রচেষ্টা থাকবে শুধু গোপালগঞ্জ না, সারা দেশেই। আমরা চেষ্টা করবো যাতে যত রকমের হানাহানি বলেন, বাসে অগ্নিসংযোগ হোক, ককটেলবাজি হোক, এগুলোকে নিবারণ করতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com