মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ মিনিটের মধ্যে ২ গোল দিয়ে ব্রাজিলকে চমকে দিল জাপান শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ ডেঙ্গুতে এক দিনে আটজনের মৃত্যু শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিশেহারা অপরাধী ও মাদক করবারকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না : আইনমন্ত্রী

পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:29 pm, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com