মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ মিনিটের মধ্যে ২ গোল দিয়ে ব্রাজিলকে চমকে দিল জাপান শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ ডেঙ্গুতে এক দিনে আটজনের মৃত্যু শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে দিশেহারা অপরাধী ও মাদক করবারকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না : আইনমন্ত্রী

মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 12:35 pm, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেবল মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়।
প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালায়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে।
এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে।

চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাদেরও এভাবে নবীনবরণ করা হয়েছিল।
সময়ের স্রোতে পদ্মা-বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে, কিন্তু সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি।

দার্শনিক মাওলানা জালাল উদ্দিন রুমির উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাই স্কুলের সভাপতি মো. সোহেল রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com