শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন কারা, জানালেন রিজভী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:10 pm, বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। আসন্ন স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে তিনি জানান, যার জয়ের সম্ভাবনা বেশি তাকে প্রার্থী করা করা হবে।
এক্ষেত্রে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বিবেচনা করা হবে।

আজ সোমবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরো জোরদার হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণার পর দলীয় কার্যক্রমও সেই অনুযায়ী এগোবে।

চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে দেশ ও দেশের বাইরের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, দেশের পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। দেশের ভেতরেও কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবেলা করে দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করছে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল মালিক চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com