
খুলনার পাইকগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার কর্মপরিষদ সদস্য প্রভাষক মমিন উদ্দিন আহমেদ। জাকারিয়া অপুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান ও সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির প্রমূখ। এ-উপলক্ষ্যে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত, গাছের চারা রোপন করা হয়। প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ ও ঋনের চেক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ যুবকদের মাঝে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন।