শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

হার্মারের স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 4:47 pm, রবিবার, ১ নভেম্বর, ২০২৬

অফ-স্পিনার সিমোন হার্মারের স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতল বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ২১৪ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৩১ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট আছে প্রোটিয়াদের।

শেষ টেস্ট হেরে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৩ ম্যাচে ৯ জয়, ৪ হারে ৬৯.২৩ শতাংশ পয়েন্ট আছে অসিদের।

অস্ট্রেলিয়ার পতনে টেবিলের শীর্ষে উঠেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ৬ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে এখন কিউইরা।

কেপ টাউনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। টেস্টের শেষ দিন জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা তোপে মহাবিপদে পড়ে অস্ট্রেলিয়া। ৪২ রানে ৫ উইকেট হারায় তারা। এসময় ৩ উইকেটই নেন রাবাদা।

রাবাদার পেস তোপের পর হার্মারের স্পিন ঘূর্ণিতে পড়ে অস্ট্রেলিয়া। এতে ৬২ রানে অষ্টম উইকেট পতনে, ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে অসিরা।

তবে দশ নম্বরে নামা নাথান লিঁওর অপরাজিত ৩৩ রানের সুবাদে ১শর নীচে গুটিয়ে যাবার লজ্জা এড়ায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১১১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২৯ রানের জবাবে ৪২৯ রান করেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে লিঁওই সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। এছাড়া ক্যামেরুন গ্রিন ২৭, ট্রাভিস হেড ১৪ ও অধিনায়ক প্যাট কামিন্স ১১ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হার্মার ২১.১ ওভার বল করে ১৬ রানে ৬ উইকেট নেন। ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন হার্মার। তাই ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই স্পিনার।

হার্মারের পর দক্ষিণ আফ্রিকার জয়ে অবদান রাখেন রাবাদা। ৩৯ রানে ৩ উইকেট নেন তিনি।

ব্যাট হাতে ১৯৮ রান ও বল হাতে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com