শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:33 pm, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুরের কয়েকটি মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০ সহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
আরো পড়ুন
জনগণের অধিকার ও স্বার্থকে প্রাধান্য দিয়েই রাজনীতি করে বিএনপি

জনগণের অধিকার ও স্বার্থকে প্রাধান্য দিয়েই রাজনীতি করে বিএনপি

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ট্রাফিক মিরপুর বিভাগ ফেসবুকের এক পোস্টে জানিয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

এর আগে গত বৃহস্পতিবারও মিরপুরের গোল চত্বরসহ কয়েকটি এলাকার সড়ক অবরোধ করেছিলেন পোশাক কারখানার শ্রমিকেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com