রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন পে স্কেলে বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা, পাননি যারা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভাংচুর পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এআই চ্যাটবটের ভুল তথ্যে উদ্বেগ, বাড়ছে অপপ্রচারের ঝুঁকি হার্মারের স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী কাজীপুরে গ্ৰাম্যসালিস বৈঠকে ২০ লাখ টাকা অর্থদণ্ড 

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 11:28 am, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

গতরাতে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন রশিদ। জিম্বাবুয়ের তাদিনাওয়াশে মারুমানিকে লেগ বিফোর আউট করেন তিনি। এর মাধ্যমে ক্যারিয়ারের ১২০তম টি-টোয়েন্টিতে ২০০ উইকেট পূর্ণ করেন রশিদ।

২০১০ সালে টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

২০১৯ সালে টি-টোয়েন্টি প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট পূর্ণ করেন শ্রীলংকার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ২০২৪ সালে টি-টোয়েন্টিতে দেড়শ উইকেট শিকারের কীর্তি গড়েন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি। এবার টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন রশিদ।

রশিদের পর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৭১ উইকেট আছে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের। এরপর সমান ১৬৫ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন হংকংয়ের এহসান খান ও নিউজিল্যান্ডের ইশ সোধি।

রশিদের রেকর্ড গড়া ম্যাচ ১৯ রানে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। প্রথম টি-টোয়েন্টি ৩৭ রানে জিতেছিল আফগানরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com