বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বন্দোবস্ত জমিতে সাইনবোর্ড; বিপাকে ভূমিহীন কৃষকরা  রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ঘোড়াঘাটে পাটের বাম্পার ফলন, পাটের দামে খুশি চাষিরা বৃষ্টিতে পন্ড ম্যাচ, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রুবিও’র সঙ্গে বৈঠকে ইসরাইলের সঙ্গে চুক্তি বাস্তবায়নে জোর লেবাননের প্রধানমন্ত্রীর আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির সিএসও নেটওয়ার্ক এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লেবু আলোচনার শীর্ষে 

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
  • আপডেট সময় : 4:02 pm, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৩নং তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু। তিনি এরই মধ্যে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এবার চতুর্থবারের মতো চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করায় ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা উন্নয়নে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।
তারাপুর ইউনিয়নের বেশ কিছু এলাকা চরাঞ্চল ও নদীঘেঁষা। এসব এলাকার মানুষের চলাচলের অন্যতম সমস্যা ছিল সড়ক ও পারাপারের ব্যবস্থা। বর্ষা মৌসুমে পানি বাড়লে অনেক জায়গায় মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিত। স্থানীয়দের ভাষ্য, চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুর দায়িত্ব পালনকালে বিভিন্ন এলাকায় সাঁকো, কালভার্ট ও রাস্তা নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নিয়ে কাজ করেছে। এতে দুর্গম এলাকার মানুষের চলাচল কিছুটা সহজ হয়েছে বলে স্থানীয়দের একটি অংশ মনে করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চরাঞ্চলের মানুষের জন্য যোগাযোগব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ইউনিয়নের এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হয়। সাঁকো ও কালভার্ট নির্মাণের ফলে অনেক এলাকায় যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ জন্মনিবন্ধন, নাগরিক সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা সরকারি সেবা ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে থাকেন। দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় এসব কার্যক্রমের সঙ্গে আমিনুল ইসলাম লেবুর অভিজ্ঞতা রয়েছে বলে তার সমর্থকদের দাবি।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এখন থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাজার, হাট ও স্থানীয় বিভিন্ন আড্ডায় নির্বাচনের সম্ভাব্য হিসাব-নিকাশ নিয়ে কথা বলছেন সাধারণ মানুষ।
আমিনুল ইসলাম লেবুর সমর্থকরা বলছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে তার যোগাযোগের কারণে তিনি আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার কাজ আরও এগিয়ে নিতে তিনি এবারও মানুষের সমর্থন প্রত্যাশা করছেন।
তবে নির্বাচনে আরও কারা প্রার্থী হবেন, তা এখনো পরিষ্কার নয়। অন্যদিকে সাধারণ ভোটাররা বলছেন, প্রার্থীদের আগের কাজ, এলাকার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানুষের সঙ্গে তাদের সম্পর্ক বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন।
টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমিনুল ইসলাম লেবু এবার চতুর্থবারের মতো চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন—এ বিষয়টি এখন তারাপুর ইউনিয়নের স্থানীয় নির্বাচনী আলোচনার অন্যতম বিষয়।নির্বাচনের তফসিল ও অন্যান্য প্রার্থীদের অবস্থান স্পষ্ট হলে ইউনিয়নের নির্বাচনী পরিবেশ আরও জমে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com