রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘আমাকে আমার মতো থাকতে দাও’ বললেও কেউ নিজের মতো থাকতে দেয় না: অনুপম গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকের ঘাটতি এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো হংকংয়ে সাবেক নেতা তুং চি-হুয়ার শেষকৃত্যে শ্রদ্ধা মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি হাব নিয়ে অনিশ্চয়তায় ফিলিপাইনের আদিবাসীরা ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

ইনফান্তিনোকে বাঁচাতে পাশে আফ্রিকান ফুটবল কনফেডারেশন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 6:15 pm, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) একটি বিশেষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে । আগামী ৭ ও ৮ অক্টোবর দুই দিনব্যাপী কেপ ভার্দেতে অনুষ্ঠিত হবে এই ক্যাপ স্ট্র্যাটেজি সম্মেলনটি।
এমন এক সময় এই আমন্ত্রণ এলো, যখন নানা বিতর্কে জর্জরিত ফিফা সভাপতি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী,২০২৭ সালের মার্চ মাসে রাবাতে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব ফুটবলের অন্যান্য সংস্থা (যেমন উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন) যখন ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনার কারণে ইনফান্তিনোর সমালোচনা করছে এবং তার নেতৃত্বের বিরোধিতা করছে। তখন আফ্রিকা তার পাশে দাঁড়াল।

ক্যাফ সভাপতি প্যাট্রিস মতসেপে এই সম্মেলনের উদ্যোগ নিয়েছেন, যিনি ইনফান্তিনোর একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এই সম্মেলনের মাধ্যমে ইনফান্তিনো মূলত আগামী নির্বাচনের আগে আফ্রিকার ৫৪টি সদস্য দেশের সমর্থন নিশ্চিত করতে চাইছেন।

ক্যাফের নির্বাহী কমিটি গত মাসে ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে এবং আফ্রিকার বেশ কয়েকটি পৃথক ফুটবল অ্যাসোসিয়েশনও জানিয়েছে তারাও তাকে সমর্থন করছে। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর তিনি বর্তমানে তার সভাপতি মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন—আর এই পরিস্থিতিতে তারা (ক্যাফ) তার পাশে দাঁড়িয়েছে।

ফিফার এই বিতর্কিত সিদ্ধান্তের পরেও আফ্রিকান এই সংস্থাটি কেন ফিফা সভাপতিকে সমর্থন দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল অঙ্গনে।

অতীতের ফিফা নির্বাচনগুলোতে যেখানে আফ্রিকান দেশগুলোর ভোট প্রায়ই বিভক্ত হতে দেখা গেছে, সেখানে এবার ক্যাফ -এর এই পূর্ণ সমর্থন ফুটবল বিশ্বের অন্যান্য অংশের পক্ষ থেকে ইনফান্তিনোর কর্মকাণ্ডে সমালোচনার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com