মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :

সৌদি আরবে হুথিদের হামলায় আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:09 am, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী সামরিক জোট মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) হুথি মিলিশিয়ারা দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।

হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com