রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন তেল চুক্তি নিয়ে ভেনেজুয়েলাবাসীর মধ্যে সংশয় থাকলেও অর্থনীতি পুনরুদ্ধারের আশা প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় দুই লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু : প্রতিমন্ত্রী শাহে আলম নেপালের বন্যায় মৃত বেড়ে ৭৩৪, এখনো নিখোঁজ ২৪৯৮ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী বিশেষ একটি সমস্যার কথা জানালেন তারা সুতারিয়া জন্মদিনেই যেভাবে মৃত্যুর গুজব ছড়াল এই হলিউড তারকার নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া ২০২৭ সালেই বাংলাদেশকে ডাকবে অস্ট্রেলিয়া

বালিয়াকান্দি থানার ওসির মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 12:09 pm, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া ও বাহিরচর এলাকায় মাদকবিরোধী অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার।
মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিন বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার নিশ্চিন্তপুর পূর্বপাড়ার ডাবল ব্রিজ এলাকা ও বাহিরচর গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময়কালে ওসি আব্দুর রব তালুকদার বলেন, আগে মানুষ অভাবের কারণে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ত। কিন্তু বর্তমানে মাদকের টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতা বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদক সেবন ও বিক্রির বিষয়ে কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্যও তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় শেষে ওসি আব্দুর রব তালুকদার গ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসব এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য নেওয়া হয়।
ওসি জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যেকোনো সময় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকাসক্ত ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ খোকন সরদার, সাংবাদিক জুয়েল রানা, ফিরোজ আহমেদ, ঝন্টু মোল্লা, তোফাজ্জল মন্ডল, হযরত সরদার, এসআই শামসুল আলম, আলিমুদ্দিন মন্ডল, সঞ্জয় মন্ডলসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com