বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড কিয়েভে একের পর এক বিস্ফোরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে আঙ্কারায় পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট হরমুজ প্রণালীর সংকটের মধ্যেও জার্মানির শিল্প উৎপাদন বেড়েছে শরীয়তপুরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত চাঁদপুরের মেঘনায় কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তীতে ‘সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ সম্মাননা পেল বিকেএসপি পাইকগাছায় ২কিঃমিঃ রাস্তায় ৯০ ফুট কাঁচায় জনদুর্ভোগ চরমে! 

কিয়েভে একের পর এক বিস্ফোরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 5:08 pm, বুধবার, ৮ জুলাই, ২০২৬

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালে বুধবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটিতে রাশিয়া ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা।

এএফপির সাংবাদিকদের জানান, শহরে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠার আগেই প্রথম বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর আরও চারটি বিস্ফোরণ ঘটে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, ক্ষেপণাস্ত্র হামলায় শহরের একটি জেলায় কয়েকটি গুদামে আগুন লেগেছে। অন্য একটি এলাকায় একটি ‘অনাবাসিক ভবনেও’ আগুন জ্বলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিচকো লিখেছেন, ‘শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানীতে হামলা চালাচ্ছে। সবাই আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন।’

এর আগে সোমবার রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩০ জন নিহত হন।

কিয়েভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থানরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের আকাশ প্রতিরক্ষা জোরদারে মিত্রদের আরও সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখে রয়েছে ইউক্রেন।

রাশিয়ার পাঠানো বিপুলসংখ্যক ড্রোন মোকাবিলায় সক্ষম হলেও, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা কমে যাওয়ায় কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক হামলার নতুন কৌশল মোকাবিলায় ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com